২২শে মে, ২০২৬, শুক্রবার,

মুন্সিগঞ্জ পৌরসভা ২০২৬ সালের ১লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন কর প্রদানের সিদ্ধান্তগ্রহন করে।এই পৌর কর নির্ধারনের হারকে নাগরিকরা অযৌক্তিক করবৃদ্ধি বলে মনে করে।পৌর নাগরিকদের পক্ষে নাগরিক বন্ধু সংগঠনের পক্ষ থেকে এই অযৌক্তিক করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন নাগরিক বন্ধুর আহবায়ক মুহাম্মদ মাসুদ রানা। তিনি বলেন সেবার মান উন্নয়ন না করে করবৃদ্ধির এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং স্বেচ্ছাচারিতা যা নাগরিক জীবনকে আরো কঠিন করে তুলবে।
জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এর যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছিলেন।কিন্তু সমাধানের কোন লক্ষন না দেখতে পেয়ে নাগরিক বন্ধু এই দাবীতে নাগরিক বন্ধন ও গণসাক্ষর কর্মসূচী দেয়।তার প্রেক্ষিতে শহরের গ্রামে গ্রামে নাগরিকরা এই গণ-সাক্ষর কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করছেন।পৌরসভার করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত না করা হলে সামনে বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে জানান নাগরিক বন্ধুর আহবায়ক মুহাম্মদ মাসুদ রানা।
অন্যদিকে মুন্সিগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতারাও এই একই দাবীর সাথে একাত্মকতা প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের কথা জানায়।
