
১৯ মে ২০২৬ (মঙ্গলবার) থেকে ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত তিন (০৩) দিন ব্যাপি সারাদেশে “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হবে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” – প্রতিপাদ্যকে
সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এই মেলায় নাগরিকরা সরাসরি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদনে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ করা হবে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের ভূমিসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
