স্টাফ রিপোর্টার
বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার মুন্সীরহাট সড়কে দুই হাজার গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (বৃক্ষপ্রেমী) মোঃ আমির হোসেন মুন্সী, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, সাবেক কাউন্সিলর লিটন, শহর ব্যবসায়ী সমিতির এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক মো. রোমান হোসেন এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান রাফিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
