জুমার নামাজে রামিসার জন্য অঝোরে কাঁদলেন বাবা। দোয়ায় অংশ নেয় মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ ও এলাকাবাসী


মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসার কবর জিয়ারত করেছে পরিবারের সদস্যরা। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় বায়তুল আমান জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন পরিবারের সদস্যরা। এর আগে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত হয় মসজিদে।
