_নিজস্ব প্রতিবেদন [২০অক্টোবর]
মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর বি ব্লক এর নতুন সড়কের পাশে ঝোপঝাড় ময়লার স্তূপ জমে ছিল।মাসুদ রানার উদ্যোগে গত দুই সপ্তাহ আগে থেকে শুরু করা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন কার্যক্রমটি ৪ধাপে আজ সম্পন্ন করা হয়।যে জায়গাটি সবাই এড়িয়ে যেত সেই জায়গাটিকেও যে সুন্দর করে গড়ে তোলা যায়, অসুন্দরকেও সুন্দর রূপ দেয়া যায় তার প্রমান উত্তর ইসলামপুর বি ব্লকের এই কার্যক্রমটি।এখন দীর্ঘ পথ জুড়ে আপনি দেখতে পাবেন সারি সারি সবুজ বৃক্ষ, যেন দীর্ঘ এক বাগান নির্মান করে দিলেন।রাস্তার পাশে যেসকল গর্ত ছিল সেগুলো ভরাট করে সমতল করা হয় এবং তার দুপাশে সারিবদ্ধ বৃক্ষ সবুজের সমারোহ আপনাকে আলাদা একটা ভালো লাগায় জড়াবে। হয়ত এর আগে কেউ ভেবেও দেখেনি এই জায়গাটি এভাবেও করা যেতে পারে।মাসুদ রানার এই কার্যক্রমকে সে এলাকায় বসবাসকারি নাগরিকরা প্রশংসা করছে।তারা নিজেরাই গাছগুলোতে নিয়মিত পানি দিচ্ছে যত্ন নিচ্ছে।এই যে পরিবর্তন
আর এই পরিবর্তনের সাথে মানুষকে সম্পৃক্ত
করতে পারাটা, নিজের মহৎ চিন্তাদ্বারা অন্যদের আকর্ষিত করা বা প্রভাবিত করার ক্ষমতাই হলো নেতৃত্ব বলে মনে করেন পৌরসভার সূধীজন।সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রমের শেষ ধাপ আজ সম্পন্ন করা হয়।
ধারাবাহিকভাবে এই কার্যক্রম পুরো পৌরসভা জুড়েই করবেন বলে জানান জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা।
