
২৩শে মে শনিবার মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা রামিসার পৈতৃকবাড়ীতে তার কবর জিয়ারত ও তার জন্য দোয়ায় অংশ নেন।এসময়ে কামরুজ্জামান রতন বলেন এই ধর্ষন ও হত্যাকান্ডের বিচার বিএনপি সরকার ও বর্তমান প্রধানমন্ত্রী ১মাসের মধ্যে সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন।আমরা ধর্ষন প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে সচেতন করায় কাজ করব।একেএম ইরাদত মানু বলেন- “ধর্ষন একটি জঘন্যতম অপরাধ।এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুতসময়ের মধ্যে বিচার করা হবে।সেইসাথে আমাদেরকেও সামাজিকভাবে সচেতন হয়ে উঠতে হবে।সামাজিক পারিবারিক সচেতনতা ছাড়া কারো পক্ষেই এই ধর্ষন প্রতিরোধ সম্ভব নয়।আমি সমাজ থেকে এই অভিশাপমুক্ত করব।”
আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মীর সরাফত আলি সপু, শহর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক রোমান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান পলাশ সহ অন্যান্যরা
