
“শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতে তদারকি কার্যক্রম”
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা পুলিশ মুন্সীগঞ্জ প্রতিটি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ইতোমধ্যে পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সম্পন্ন করেছে।
প্রতিটি বিট অফিসার, অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ সরেজমিন উপস্থিতির মাধ্যমে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতকরণে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই জনপদে সৌহার্দ্যপূর্ণ, উৎসবমুখর ও নিশ্চিদ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিতকল্পে জেলা পুলিশ মুন্সীগঞ্জ দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সম্মিলিত সমন্বয় ও সহায়তা একান্ত কাম্য।
