November 5, 2026

মুন্সিগঞ্জ

​​বাংলাদেশের স্থানীয় ও জাতীয় রাজনীতির শক্তি ভারসাম্যে ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ জেলার কৌশলগত গুরুত্ব অত্যন্ত সুদূরপ্রসারী।...
২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা যুবদল ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে।প্রধান অতিথী...
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার তিলার্দীচর এলাকার আনন্দ পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দিনটি উদযাপন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা। এ উপলক্ষে শিশুদের নিয়ে আনন্দঘন ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, সুরক্ষা, অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এনসিটিএফের সদস্যরা শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। এতে আনন্দ পাঠশালার পরিবেশ মুখর হয়ে ওঠে। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আনন্দ ছড়ানোর পাশাপাশি তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে। প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নপূরণের সুযোগ তৈরি করা জরুরি।
নিজস্ব প্রতিবেদন; মুন্সিগঞ্জের আলো মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২০ বছর...
আজ ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) বেলা ১২.৩০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া, যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।