
মুন্সিগঞ্জ জেলা বিএনপির একজন অত্যন্ত নিষ্ঠাবান, ত্যাগী ও বর্ষীয়ান নেতা, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মিঝি সাহেবের মৃত্যুতে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”) আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
আব্দুল হাকিম মিঝি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক অকুতোভয় সৈনিক। মুন্সিগঞ্জ জেলায় বিএনপিকে সুসংগঠিত করতে এবং দলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা কেবল একজন অভিজ্ঞ অভিভাবককে হারাইনি, বরং দলের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে, আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।
শোকান্তে,
মোঃ মহিউদ্দিন
সাবেক সদস্য সচিব,
মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
