অন্য সবার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও ঈদের আনন্দ বোঝে। একটু ভালোবাসা আর ছোট্ট উপহারেই তাদের মুখে ফুটে ওঠে হাসি। সেই হাসি ছড়িয়ে দিতেই মুন্সিগঞ্জের পলক অটিজম স্কুলে আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের। মঙ্গলবার (২৬ মে) দুপুরে মুন্সিরহাট এলাকায় পলক অটিজম স্কুলে ডিস্এ্যাবল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুন্সিগঞ্জের উদ্যোগে ৭০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির শাহিন মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছিলেন, তার সহধর্মিণী নূরে জান্নাত রোশনি।
