যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা ইরান যুদ্ধের ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলার বলে যে হিসাব দিয়েছেন, তা প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম বলে জানিয়েছে একাধিক সূত্র। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এই ২৫ বিলিয়ন ডলারের হিসাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব ক্ষতি ও পুনর্গঠন ব্যয় যুক্ত করলে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে।
