রামিসা’র পৈতৃকবাড়ী সিরাজদিখানে আজ বেলা ১১টায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মো: মহিউদ্দিন ও বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সমাধীস্থলে দোয়ায় জান্নাত কামনা করেন।এবং ধর্ষক ও হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করে অন্যদের জন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন মো: মহিউদ্দিন রামিসার পরিবারকে জানান- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যা বলেন তা অক্ষরে অক্ষরে পালন করেন।তাই আপনারা ১ মাসের মধ্যে এই হত্যার বিচার পাবেন।ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতাউর রহমান বাবুল, জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির সদস্য সচিব এড.মাহাবুব উল আলম স্বপন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি শাহীন, মীরকাদিম পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, রামপাল ইউনিয়ন বিএনপি নেতা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আবু বকর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর ফকির, শহর যুবদলের আহবায়ক এনামুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসেম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসীন হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, রুবেল আহমেদ ঝিনুক, মাসুম খান, মীনহাজ হোসেব, জুবায়ের আহমেদ শিপলু, আল আমিন বেপারী, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, ছাত্রনেতা আলভী, রিফাত, অভি,
এসময় মহিউদ্দিন রামিসার পরিবারের উদ্দেশ্যে আরো বলেন-যেকোন প্রয়োজনে আমাকে পাবেন, আপনারা জানান বা না জানান আমি নিজ থেকে খোজ রাখবো আপনাদের।যখনি প্রয়োজন হবে আপনাদের পাশে আমি থাকব।
