নিজস্ব প্রতিবেদন, মুন্সিগঞ্জের আলো
মুহাম্মদ মাসুদ রানা নিজ উদ্যোগে নিয়মিত গাছ লাগাচ্ছেন শহর জুড়ে৷ শুধু গাছই লাগাচ্ছেন না বরং সেসকল জায়গাতে গাছ লাগাচ্ছেন যে জায়গাগুলো ময়লা ফেলে নোংরা করে রাখা হতো, সে ময়লার স্তূপ পরিষ্কার করে লাগাচ্ছেন গাছ।ফলে এলাকার পরিবেশ যেমন নোংরা হওয়া থেকে রক্ষা পাচ্ছে তেমনি গাছ লাগানোর ফলে পরিবেশটা বেশ সুন্দর দেখাচ্ছে।এভাবেই শহর দীর্ঘ এলাকাজুড়ে নিয়মিত ময়লা পরিষ্কার করে সারি সারি বৃক্ষরোপন করে যাচ্ছেন। শুধু গাছই লাগাচ্ছেন না বরং নিয়মিত সে গাছগুলোর যত্ন নিচ্ছেন, পানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার করছে।আবার কেউ নতুন করে ময়লা ফেললে সে জায়গাটা নেট দিয়ে আটকে দিচ্ছেন।তার এই উদ্যোগ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জানান “আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন শুধু গাছ লাগালেই হবে না নিতে হবে গাছের যত্ন।তার থেকে অনুপ্রানিত হয়ে আমার এই উদ্যোগ”
যেখানে দল ক্ষমতায় আসার পর সবার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ শোনা যায়, দখলবাজির কথা অভিযোগ পাই, সেখানে একজন মাসুদ রানা সম্পর্ণ ভিন্ন।৫ আগষ্টের আগে ছিলেন প্রশাসনের মোস্ট ওয়ান্টেড তালিকায়, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন।অথচ ৫ আগষ্টের পর তাকেই দেখেছি মানবিক একজন মানুষ হয়ে মানুষের পাশে থাকতে, বিপদে আপদে মানুষের সেবায় নিবেদিত প্রান মানুষ হিসেবে এই শহরকে আলোকিত শহর হিসেবে গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন #Make_Munshiganj_Better_Together
