“মুন্সিগঞ্জ জেলা ক্রীড়াসংস্থা যেন জাতীয়তাবাদী আওয়ামী প্রবাসীসংস্থা!”
মুন্সিগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক একজন প্রবাসী।কমিটিতে আছেন ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টদের অর্থ জোগানদাতা। ২৬ নভেম্বর নির্বাচন ছাড়াই একতরফা ভাবে গঠিত হলো মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি। যেখানে সাধারণ সম্পাদক হয়েছেন বসিরুল্লাহ নামের একজন ফ্রান্স প্রবাসী। অভিযোগ উঠেছে যে সে কখনো কোনদিন খেলাধূলার সাথে সম্পৃক্ত ছিলেন না, ছিলেননা কোন ক্রীড়া সংগঠক।এক যুগের বেশী সময় ধরে ছিলেন প্রবাসে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি কামরুজ্জামান রতন নির্বাচিত হবার পর দেশে চলে আসেন এবং আশ্চর্যজনকভাবে ক্রীড়াসংস্থার এডহক কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়।যেখানে শর্ত ছিল ক্রীড়াবিদ অথবা ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে।দুটি শর্তের কোনটাই পূরণ না করে তাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়াটা ছিল এমপি রতন সাহেবের স্বেচ্ছাচারিতা।শোনা যায় নির্বাচনে এমপি সাহেবকে ১কোটি ২০লাখ টাকা দিয়েছিলেন নির্বাচনকালিন সময়ে যা এমপি সাহেব ধার হিসেবে নিয়েছিলেন।সেই ঋণ পরিশোধের জন্যেই নাকি এই প্রতিদান হিসেবে জেলা ক্রীড়াসংস্থায় একজন প্রবাসীকে এনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া।যার না আছে অভিজ্ঞতা, না ক্রীড়াবিদ, না ক্রীড়া সংগঠক।তবুও হয়ে গেলে ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক।
অবাক করার বিষয় হলো এই যে ক্রীড়াসংস্থার মতো একটি জায়গায় এমন অযোগ্য লোককে তিনি ক্ষমতা বলে আনলেন, যা নিয়ে প্রশ্ন থাকার পরেও মুন্সিগঞ্জ সাংবাদিক মহল এই নিয়ে একটা কথাও বলেনি।হয়ত এমপি সাহেবকে নারাজ করতে চাননা তারা।এভাবেই ক্ষমতাসীনদের চাটুকারিতা আর অন্যায়কে অন্যায় হিসেবে না দেখার প্রবনতাই ফ্যাসিস্টের জন্ম দেয়।
হয়ত এমপি সাহেব তার ঋণ পরিশোধ করলেন কিন্তু আপনারা যারা এই অঞ্চলে বসবাস করেন করবেন তারা এর দায় থেকে মুক্ত হতে পারবেন।ক্রীড়াঙ্গনে কেন এই নষ্ট রাজনীতির প্রভাব থাকবে, এখানে থাকবেন মাঠের মানুষগুলো, মাঠকে সবুজ ঘাসকে যারা ভালোবাসে, তারাই যত্ন নিতে পারবেন ক্রীড়াঙ্গনকে সৃষ্টি করতে পারবেন ক্রীড়াবিদ। কেউ কেউ বলে মুন্সিগঞ্জ অর্থে ধনী হয়েছে কিন্তু শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়ার দিক থেকে দিন দিন হয়ে যাচ্ছে দরিদ্র।সম্মানিরা এখানে সম্মান পাননা, অর্থ আর প্রভাবে দখল হয়ে যায় সবকিছু।
জেলা প্রশাসক নুর মোহল আশরাফির কর্মকান্ডেও হতবাক হতে হয়। একজন জেলা প্রশাসক এমপির কাছে এতটা নতজানু হয়ে কাজ করে যা পুরো জেলা প্রশাসনকে লজ্জায় ফেলে দিয়েছে।
একজন সাবেক ক্রীড়াবিদ জানায় রতন সাহেব যা করেছেন তা ক্রীড়াসংস্থার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করলেন।আমরা মুখে না বললেও অন্তর থেকে বলেছি আল্লাহ তাকে তার হীনকর্মের জন্য শাস্তি অবশ্যই দিবেন। সাবেক একজন ফুটবলার বলেন এটা ক্রীড়াসংস্থা নয় জাতীয়তাবাদী আওয়ামী প্রবাসীসংস্থা।
এখানে শফিকুল হাসান তুষার যার বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামীলোগের সুবিধাভোগী হিসেবে অভিযোগ রয়েছে, পতিত আওয়ামীলীগের সাবেক এমপি ফয়সাল বিপ্লব যে তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করেছিল তার ঘনিষ্ঠ লোক তুষার।দল থেকেও এর জন্য বহিষ্কৃত হয়েছিল সে।আওয়ামীলীগের নৌকার নির্বাচন করেছে নিজে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফয়সাল বিপ্লবের সহযোগিতায়।তাকেও রাখতে হলো কোন সমঝোতায়?
গোলাম সারোয়ার ফারুখ সহ সভাপতি মনোনীত হয়েছেন ইস্ট ওয়েস্ট ক্লাব থেকে।তিনি সাবেক এমপি ফয়সাল বিপ্লবের লোক।অভিযোগ আছে বর্তমানে আওয়ামীলীগকে অর্থের যোগান দাতাদের তিনি একজন।।ফয়সাল বিপ্লবের আত্মীয় হিসেবে পৌরসভায় চাকরি করেও ঠিকাদারিতে একচ্ছত্র নিয়ন্ত্রন রেখে হয়েছেন কোটি টাকার মালিক।তাকে রাখা হলো কার সমঝোতায়? নাকি ফয়সাল বিপ্লবের সুপারিশ?
এখানেই শেষ নয়।কোষাধ্যক্ষ সুমন লাল।ফয়সাল বিপ্লবের আরেকজন ঘনিষ্ঠলোক।বিগত ফ্যাসিবাদী শাসনামলে ফয়সাল বিপ্লবের সহযোগিতায় ক্রীড়াসংস্থায় ছিলেন এবার আরো ভালো পদে পুরুষ্কৃত হলেন।
রাজিবুল হাসান রাজিব তিনিও আওয়ামী পরিবারের একজন।
মুন্সিগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে খুব যত্নে আগলে রাখছেন এমপি কামরুজ্জামান রতন।বিএনপির জন্য যারা বিপদজনক তাদের প্রতি সে দায়িত্বশীল।কিন্তু কেন?
তাহলে কি এটাই সত্যি সাবেক এমপি ফয়সাল বিপ্লব এবং বর্তমান এমপির যে আঁতাত করে রাজনীতির সন্ধির কথা শোনা যায় তাই সত্য!
এটাই সত্যি কি রতন মানে বিপ্লব, বিপ্লব মানেই রতন!
