November 6, 2026

মুন্সিগঞ্জ

আজ ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) বেলা ১২.৩০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া, যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
“মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর-২০২৬ খ্রি. মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।...
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর, খালইষ্ট এলাকায় ২য় ধাপে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপন করেন জেলা যুবদলের...
গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্সিগঞ্জের বিএনপি সমর্থিত নেতাকর্মীরা ও দলমত নির্বিশেষে অরাজনৈতিক ব্যক্তিদেরকেও মাসুদ রানার...
​নক্ষত্র কখনো নিভানো যায়না।বাংলাদেশের রাজনৈতিক ভূ-প্রকৃতিতে মুন্সিগঞ্জ জেলা সর্বদা একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে...