___মুন্সিগঞ্জের আলো
বিএনপির নেতাকর্মীকে যদি প্রশ্ন করা হয়-
মুন্সিগঞ্জের বিগত স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে [২০০৯-২০২৪]একটানা আপোসহীন সংগ্রাম চালিয়ে যাওয়া একজন নেতা নাম বলুন, যে নেতা সবচাইতে বেশী হামলা, মামলা, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, যে নেতাকে ধরার জন্য তৎকালিন পুলিশ সুপার তাকে জীবিত অথবা মৃত হাজির করার নির্দেশ দিয়েছিলো-
সে নেতার নাম কি?
আপনি আপনার পছন্দের নেতারই নাম বলবেন।তবে সবার মতে পছন্দ অপছন্দের উর্ধ্বে উঠে, গ্রুপিং এর পক্ষপাতিত্ব না করে যদি বলেন তবে একটি নামই বলতে বাধ্য হবেন।তার নাম মাসুদ রানা।জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক , জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা।
ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ছাত্ররাজনীতির পথচলা শুরু।ধারাবাহিকভাবে শহর ছাত্রদলের সদস্য সচিব, সভাপতি।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যখন ছাত্ররাজনীতির এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের রচনার মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, ।পরবর্তী জেলা কমিটিতে যিনি ছিলেন অপ্রতিরোধ্য অপ্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী,
ঠিক তখন নিয়ম তার দেয়াল হয়ে দাড়াল।সকল পরীক্ষায় উত্তীর্ন হয়েও নিয়মের দেয়ালের সামনে তাকে থামতে হয়েছিল।ছাত্ররাজনীতিকে বিদায় জানিয়ে যুবরাজনীতির যাত্রা শুরু করেন ২০১৭সালে জেলা যুবদলের ১ম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পায়ে।
একটি নক্ষত্রের প্রধান বৈষিষ্ট হলো সে আলো ছড়াবেই।ছাত্রদলে যেভাবে আলো ছড়িয়ে ছাত্রদলকে আলোকিত করেছিলেন, তেমনি যুবদলে যাত্রা শুরু করেই আলো ছড়িয়ে আপন আলোতে আলোকিত হয়ে উঠেন যুবদলের রাজনীতিতে।২০২২ সালে তার ত্যাগ, পরিশ্রম, আন্দোলন সংগ্রামে ভূমিকা ও নেতৃত্বের গুনাবলি বিবেচনায় নিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মনোনীত করা হয়।
একজন সফল যুবনেতা হিসেবে আন্দোলন সংগ্রামে যে ছিলেন অপ্রতিরোধ্য দু:সাহসিক, আচরনে তেমনি ছিলেন ভদ্র ও বিনয়ী, প্রতিবাদে যার কন্ঠে আগুন ঝরে, ভিন্ন সময়ে সে শান্ত নিরব। রাজনীতির প্রতিটি কদমে কদমে যিনি মেধা আর দক্ষতার অনন্য সাক্ষর রেখে গেছেন রক্ত ঘাম আর শ্রমে, এতটা গুনের সমন্বয়ে একজন নেতা মাসুদ রানা, তার মতো করে কেউ নেই আর এই সময়ে।
তিনি অনন্য।সে কোন সহজ পথে চড়ে শিখড়ে উঠে আসেননি এসেছেন কঠিন থেকে কঠিনতম পথ বেয়ে।মাসুদ রানা এমন এক আলো যে আলোকে আজ নিভিয়ে দিতে উন্মাদনায় ব্যস্ত চলছেই ষড়যন্ত্র। তারা হয়ত জানেনা নক্ষত্রকে নিভিয়ে দেয়া যায় না, সে আলো হয়ে জ্বলবেই এখানে না হয় অন্যখানে।
পরিস্থিতি যত কঠিনই হোক, সময় যেমনই হোক তিনি সে পরিস্থিতিকে জয় করতে জানেন, সময়কে চ্যালেঞ্জ করে নিজেকে টিকিয়ে রাখতে পারেন।তার অতীত সময়ের কর্মকান্ড ও রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নের দক্ষতা যদি পর্যালোচনা করেন তবে এই কথাগুলোই সত্য হিসেবে আপনি মেনে নিতে বাধ্য হবেন।লড়তে লড়তে মরতে বসেছিলেন, মরতে মরতে বেচে ফিরেছেন, রাতের পর রাত দিনের পর দিন পুলিশ আর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে একের পর এক কর্মসূচী বাস্তবায়নে যে মেধা, দক্ষতা আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তার যথাযথ মর্যাদা বা প্রাপ্তি তাকে দেয়া হয়নি বরং তার সরলতার সুযোগ নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হচ্ছে।যারা এর সাথে যুক্ত তারা কখনো আদর্শের রাজনীতিতে বিশ্বাস রাখেনা, রাখে নীতিহীন স্বার্থের আকাঙ্খা।
যে নেতা দূঃঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায়না তার উৎকৃষ্ট উদাহরণ মাসুদ রানা।দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রামে আপোসহীন থেকে জীবনের শ্রেষ্ঠ সময় হারিয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন।৫ আগষ্ট হাসিনার পতনের পর কোন প্রকার প্রতিশোধ নেননি বরং যারা আঘাত করেছিল তাদের ক্ষমা করেছেন, বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেছেন, সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তা দিয়েছেন।ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাননি কাউকে নির্যাতন করেননি, কোন প্রকার দূর্নীতি সাথে জড়াননি, অর্থের লোভে কোন প্রকার অন্যায়ের সাথে আপোস করেননি।অথচ বিগত সময়ে দল ছেড়ে যাওয়া অনেকে নেতাকর্মী সময়ের বদলে লুটপাট দখলবাজি চাদাবাজির মাধ্যমে হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক।
আর মাসুদ রানা নিজের ব্যবসায়িক উপার্জনের একটা অংশ দিয়েই সামাজিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছেন নিয়মিত।যারা তাকে কাছ থেকে চেনেন তারা প্রত্যেকেই জানেন একজন সৎ, আদর্শবান জাতীয়তাবাদী নেতা মাসুদ রানা, একজন জনবান্ধব নেতা।
চলবে…
